- - -

কবিরা জানে

Print News

কবিরা জানে
জাকিয়া সুলতানা শিল্পী

 

বর্ণের সাথে বর্ণের মিলন ঘটিয়ে
অক্ষর বানাতে কবিরা জানে।
অক্ষরের সাথে অক্ষরের
সংযোগ ঘটিয়ে শব্দমালা,
আবার শব্দমালায় কথামালা
সেটাও কবিদের স্বভাব!
বাক্যের ভাবার্থ বোঝাতে
ছুঁতে হয় শব্দের মাধুকরী প্রেম ।

করুণ সুরে কিভাবে বাজাতে হয় বেহাগ
শিল্পীরা জানে সে কাহিনী।
পাথর ফুঁড়ে কিভাবে বেজে ওঠে
প্রতিবাদী সুর লহরী,
কন্ঠে বারুদ মেখে কিভাবে
জ্বালাতে হয় নিঃশব্দে আগুন
হুম,শব্দ প্রেমিকেরা তা জানে।

1578584634 Kobita 300x187

 

জরায় নয়,কতোটা পরাজয়ে
এলোমেলো ভাবে বেঁচে থাকে শরীর
বেঁচে থাকা নয়,দম নিয়ে থাকা।
এতেই রয়েছে সুখ,স্বাচ্ছন্দ্য,প্রেম
এভাবেই বাঁচা,কবির আদিম অভ্যেস।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa