- - -

বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির অভিষেক সম্পন্ন

Print News

বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির অভিষেক সম্পন্ন

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রাচীণতম নারীদের সংগঠন বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান আজ ২০ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের সভাপতি নারীনেত্রী সঞ্চিতা তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শর্মিষ্টা বড়ুয়া উষার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা শাখার সভাপতি পূরবী বড়ুয়া। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার প্রাক্তন সভাপতি অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার সভাপতি ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর সাবেক সহ সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তা।

IMG 20231020 WA00142 300x138

সভায় বক্তারা বলেন, সমাজ, সংস্কৃতি, সভ্যতা ও অগ্রগতিতে নারীদের অবদান কোন অংশে কম নয়। জগতের সকল কর্মকান্ডে নারীদের অবদান ও অংশগ্রহন তুলনাহীন। আজ নারীরা অনেক এগিয়ে, পিছিয়ে নেই নারীরা। সমাজ, সংস্কৃতি ও উন্নয়নের নারীরাও এগিয়ে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের নারীরা বৈশ্বিক সমকালীন অগ্রগতির সাথে অনেকদূর এগিয়ে। আজ বাংলাদেশের নারীরাও প্রতিটি ক্ষেত্রে এগিয়ে, তাই নারীর এ অগ্রগতিতে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নারীর অবদান ঈর্ষনীয়।
সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের নব গঠিত কমিটির সহ সভাপতি প্রতিমা বড়ুয়া, অসীমা বড়ুয়া, সহ সম্পাদক শিল্পী বড়ুয়া, অর্থ সম্পাদক সীমা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মাধবী বড়ুয়া, প্রকাশনা সম্পাদক দোলনা বড়ুয়া, প্রচার সম্পাদক স্বর্ণা তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক জয়মালা বড়ুয়া, ধর্ম সম্পাদক বিউটি বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক মঞ্জু বড়ুয়া, সদস্য রত্না বড়ুয়া। নব গঠিত কমিটির অভিষেকে শপথ বাক্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তন শিক্ষক সুশান্তি বড়ুয়া। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa