- - -

ব্যস্ততায় বাঁচি

Print News

ব্যস্ততায় বাঁচি
জাকিয়া সুলতানা শিল্পী

 

ভার্চুয়াল জীবনে যত্ন করার
প্রতিনিয়ত খোঁজ নিয়ে
সময়ে অসময়ে ফোন দিয়ে
ম্যাসেঞ্জারে বিরক্ত করার,
শুভেচ্ছা বিলিয়ে সাথে থাকার
সৌজন্য দেখিয়ে নিয়মে-অনিয়মে
কেমন আছি জানতে চাওয়ার
লোকের অভাব নাই জানি।

জীবনের অকস্মাৎ ঘটে যাওয়া
অপ্রকাশিত গল্প মালা শুনতে চাওয়াকে
কখনো নিরাশ করতে ইচ্ছে করে না,
প্রতিত্তোরে জানিয়ে দেই…..
ভালো, খুউব ভালো আছি।
কিছু না পাওয়া থাকলেও
পাওয়া গুলো নিয়েই ভালো আছি।

আমারা খুব নিকটজনের কাছে
খুশির বার্তা বিলিয়ে যাই রোজ
ঘুণাক্ষরেও বুঝতে বা জানতে দেই না
আমরা একদমই ভালো নেই
ভেতরে ভেতরে শত কষ্ট পুষি।

আমি, আমারা স্মৃতি গুলো
বাঁচিয়ে রাখি বিস্মৃতির আড়ালে
রঙ বেরঙের হরেকরকম স্মৃতি,
বদলে যাওয়া, হারিয়ে যাওয়া
নানান রুপের নানান মাধুকরী স্মৃতি।
কখনো সাংঘাতিক খরতাপে ধসে পড়া
অথবা ঠান্ডার বরফে জমে যাওয়া
নিকষকালো আঁধার বিরাজমান স্মৃতি।

1578584634 Kobita 300x187

 

জ্বলে পুরে ছারখার হই অন্তঃজ্বালায়
না থাকে কেউ দেখার, না বোঝার,
স্পষ্ট ভাবে সবার কাছেই অস্পষ্ট
তা-ই আমাদের অবস্থান যে যেমন,তেমন।
কারো কাছে অদৃশ্য মানবী,রহস্যময়ী
কারো কাছে কখনো হই বিষের নাগিনী
আবার কারো কাছে সুদক্ষ অভিনেত্রী।

বাস্তবতায় হেরে যাওয়া আছে জিত নেই
কেউ চায় না আমরা জিতে যা-ই
সময়-অসময় বুঝতে চায় না কেউ
কেননা, চায় না আমরা ভালো থাকি।

চারিদিকে কত কোলাহল, হৈচৈ
শব্দের সাথে শব্দ ধাক্কা খেয়ে যায়
ব্যস্ততায় প্রত্যহ জীবন কেটে যায়,
শুধু আমাদের কথায় কেউ থেমে যায় না
ধাক্কা খায় না বলেই,শোনে না বোঝে না,
এজন্যই হয়তো আমরা কেউ নই
নিজস্ব কিছুই নেই, হয়তো তা-ই
আমরা কারো আপনজন নই মানি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa