- - -

দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব—– কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

img 20261101 wa0302
Print News

দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব—– কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমরা কৃষির উপর নির্ভরশীল। আমাদের কৃষক ও কৃষি-কে আরো উন্নত কর‍তে হবে। এজন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষক প্রশিক্ষণ ও উন্নত জাতের বীজের ব্যবহার আমাদের-কে বাড়াতে হবে। এসব ক্ষেত্রে কৃষকরা উন্নত হলে দেশ ও জাতির উন্নতি সাধন সম্ভব। সর্বোপরি সব ধরনের পতিত ও পরিত্যাক্ত জমি কৃষির আওতায় আনা আমাদের জন্য অতি জরুরি।

ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই পুটিয়া মাঠে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) ডিএই এর আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র (ট্রাক্টর) বিতরণ, হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উৎসব, সরিষা বীজ বপন ও পেয়াজ গন্ধ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উদ্ভিদ সম্পসারণ কর্মকর্তা, মো. সোহরাব হোসেন, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা মো.আমিনুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ সফিকুল আলম মতি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন, মো.আতাউর রহমান এমরান, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম নোমান, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহ পারভেজ, জসিম উদ্দিন, মিল্লাত হোসেন, শুভাশিস শেখর দাস, বরকত উল্লাহ, মো. জহিরুল ইসলাম, সুয়েব মাহমুদ, আশরাফুল আলম।

আরো উপস্থিত ছিলেন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান, দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হক, বিএনপি নেতা আমিন উদ্দিন, আব্দুল হাই লিপু, মো: নজির আহমদ, ফটিক মিয়া, নুরুল ইসলাম, পীর ছায়াদুর রহমান, সাজ্জাদুর রহমান, চেরাগ আলী, আলী হোসেন মানিক, বশির উদ্দিন তালুকদার, ছালেক মিয়া তালুকদার, লায়েক আহমদ, এখলাছুর রহমান, ফারুক খান, ফারুক আহমদ, আবুল কালাম ফরিদ আহমদ, লুৎফুর রহমান, সাদ মিয়া মেম্বার, নুর উদ্দিন মেম্বার, মাও. নিয়ামত উল্লাহ, সাহার আলম, খছরু আহমদ, জিল্লুল হক, খলিলুর রহমান, আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহী, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, সদস্য জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান মুহিব, যুবদল নেতা সেলিম আহমেদ মুন্না, ফখরুল ইসলাম, ফয়ছল আহমদ, সামছুদ্দিন, জাহাঙ্গীর আলম, বদরুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান ইমন সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa