- - -

টেকনাফে নৌকাসহ ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৪

img 20261101 wa0294
Print News

টেকনাফে নৌকাসহ ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৪

 

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। রোববার (১ নভেম্বর) নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের মংডুখাল থেকে নাফ নদীপথে ইয়াবার চালান প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল দল অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা ইয়াবা নদীতে ফেলে দেন বলে জানায় বিজিবি। পরে তল্লাশি চালিয়ে ভাসমান অবস্থায় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আবদুল খালেক (২৫), নূর ফয়সার (২৫), মিজানুর রহমান (২৪) ও হাফেজ আহম্মদ (২৯)। এ সময় নৌকাটি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa