- - -

বিশ্বসূফী সংস্থার আয়োজনে সূফী সঙ্গ আলোচনা সভা ও আংশিক পর্ষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

img 20261031 wa0264~2
Print News

বিশ্বসূফী সংস্থার আয়োজনে সূফী সঙ্গ আলোচনা সভা ও আংশিক পর্ষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

 

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় তরফ রাজ্য সেনাপতি মুড়ারবন্দস্থ পূর্ব – পশ্চিমে রওজা শায়িত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) দরবার শরীফে ” বিশ্ব সূফী সংস্থার এক সূফী সঙ্গ আলোচনা সভা ও আংশিক পর্ষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ব সূফী সংস্থা আয়োজনে উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফ প্রাঙ্গনে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী গদীনিশীন পীরজাদা আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশতী সফি সভাপতিত্বে জেলার বিভিন্ন মাজার ও সূফী, পীর- দরবেশ মাজার শরিফের খেদমতদার, দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দ , ধর্মপ্রাণ মুসল্লি,৮ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশ্ব সূফী সংস্থা নেতা-কর্মীরা অংশ গ্রহন করে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব সূফী সংস্থা কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য আফতাফ জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ দাউদনগর মধ্য হাবেলী সাহেব বাড়ির সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , হবিগঞ্জ রিচি সাহেব বাড়ির নিবাসী ও রিচি দরবার শরীফের মোতাওয়াল্লী গদ্দীনিশিন পীরজাদা আলহাজ্ব সৈয়দ শামসুদ্দিন সহ আরো অনেক। প্রধান অতিথি বলেন, ইসলাম হচ্ছে শান্তি, মানবতা সহ মর্মিতার ধর্ম। সূফীবাদ মানুষের আত্মশুদ্ধি , নৈতিকতা, করে। বর্তমান সমাজে হিংসা, বিভেদ ও নৈতিক অবক্ষায় দূর করতে সূফী দর্শনের শিক্ষা ও আদর্শকে আর ও ব্যাপক ভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আলোচনা সভায় কোরআন ও সুন্নাহর আলোকে আধ্যাতিক জীবন গঠন , মানব কল্যাণে আত্ম নিয়োগ এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ উদ্বদ্ধ করার ওপর গুরুত্ব রোপ করা হয়। এর মধ্যে আমন্ত্রিত অন্যান্য বক্তারা বলেন , প্রকৃত সূফীবাদ কখনো বিভেদ সৃষ্টি করে না, বরং ভালোবাসা, সমপ্রীতি, সহনশীলতা ও মানব সেবার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয়। অনুষ্ঠানে শেষে বিশ্ব সূফী সংস্থার হবিগঞ্জ জেলা আংশিক পর্ষদ কমিটি ঘোষণা করা হয় । পর্ষদ কমিটি নুরুল ইসলাম ফটিককে আহবায়ক , সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, লিটন শাহ ফকির , আনোয়ার হোসেন মহন সহ অরো অনেককে পর্ষদ কমিটি গঠন করা হয় । নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠন কার্যক্রমকে আরও বেগবান করা আধ্যাতিক চর্চা বিস্তার এবং সমাজ কল্যাণ মূলক কর্মকান্ড সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের খাদেম গদ্দীনিশিন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa