- - -

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ১

img 20261031 wa0325~2
Print News

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ১

 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল।

শনিবার (৩১ অক্টোবর) রাতে কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০২ ব্লকে এ অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ব্লকের ৮৯-এ নম্বর শেল্টারের সামনে থেকে রশিদ উল্লাহ (২২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তির অবস্থান সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর এপিবিএনের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিকে পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

রশিদ উল্লাহর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় চুরি-সংক্রান্ত একটি মামলা রয়েছে। ২০২৬ সালের ১২ আগস্ট দায়ের করা মামলাটির নম্বর ৫০। এতে দণ্ডবিধির ৩৮০ ও ৪৫৭ ধারা উল্লেখ রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa