- - -

দাওয়াতি তৎপরতার মাধ্যমে ব্রাহ্মণপাড়াকে সুন্নি আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে

img 20261019 wa0525
Print News

ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের অভিষেক অনুষ্ঠানে বক্তারা
দাওয়াতি তৎপরতার মাধ্যমে ব্রাহ্মণপাড়াকে সুন্নি আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে

 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার অভিষেক ( শপথ) অনুষ্ঠান আজ ১৯ অক্টোবর (সোমবার) বিকেলে ঐতিহ্যবাহী আলতাব আলী বেবি কেয়ার একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মো: জসিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো: দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো: মাছুম বিল্লাহ মিয়াজী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা ইসলামী ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজী বলেন, সংগঠনের দায়িত্বশীলদের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত বিশেষ করে সুন্নিয়তের কথা পৌঁছিয়ে দিতে হবে। ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। নিয়মিত দাওয়াতি তৎপরতা জোরদার করে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলাম তথা সুন্নিয়তের বার্তা পৌছিয়ে দেওয়ার জন্য তিনি আহব্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে গাজী জাহাঙ্গীর আলম জাবির বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সুন্নিয়তের উর্বর জমি। এ জমিনকে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে গতিশীল করতে হবে। কর্মীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে – সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত দাওয়াতি কার্যক্রম, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এ অঞ্চলকে সুন্নি আন্দোলনের একটি শক্তিশালী দুর্গে পরিণত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহব্বান জানান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ মো: মোবারক হোসাইন, সহ সভাপতি মাওলানা মো: হাবিবুর রহমান মমতাজি, মাওলানা মো: রফিকুল ইসলাম রেজভী, মাওলানা মো: হাবিবুর রহমান রেজভী, মাওলানা মো: অলি উল্লাহ, মাওলানা মো:মো: ফয়জুল ইসলাম হাফিজ, ডা: মো: জাহাঙ্গীর আলম, হাফেজ আজহারুল ইসলাম, মাওলানা মুফতি সোহরাব হোসাইন, মো: জালাল হোসেন মাষ্টার, মো: জাহাঙ্গীর আলম, মাওলানা মো: রাসেল আহমদ প্রমুখ।

এ সময় বক্তারা আরো বলেন, সমাজে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংগঠনের দায়িত্বশীলদের নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করার আহব্বান এবং সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের পাশেৎদাঁড়ানোর মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের দিকগুলো তুলে ধরার আহব্বান করেন।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ নব গঠিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান এবং বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa