- - -

সিঙ্গাপুরে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করলেন তাইহান সোয়াদ, আন্তর্জাতিক বডি বিল্ডিংয়ে এক স্বর্ণ সহ তিন পদক অর্জন

img 20261019 wa0015
Print News

সিঙ্গাপুরে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করলেন তাইহান সোয়াদ, আন্তর্জাতিক বডি বিল্ডিংয়ে এক স্বর্ণ সহ তিন পদক অর্জন

 

আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অসাধারণ সাফল্য অর্জন করেছেন তরুণ বডিবিল্ডার তাইহান তাবাসসির সোয়াদ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘FIF World Imperial Cup 2026’-এ একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জপদক জিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের ‘Festival Arts Theatre, Our Tampines Hub’-এ অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতা। ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (FIF) আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটরা অংশ নেন। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও কঠোর পরিশ্রমের স্বাক্ষর রাখেন বাংলাদেশের প্রতিনিধি তাইহান সোয়াদ।

প্রতিযোগিতায় প্রো বডিবিল্ডিং ৯০ কেজি বিভাগে স্বর্ণপদক অর্জন করেন তিনি। পাশাপাশি নভিস বডিবিল্ডিং বিভাগ এবং নভিস ক্লাসিক ফিজিক বিভাগে অর্জন করেন দুটি ব্রোঞ্জপদক। প্রতিটি বিভাগে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে সনদও প্রদান করা হয়।

ব্যক্তিগত এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম তুলে ধরেছেন তাইহান সোয়াদ। তাঁর এই সাফল্য দেশের বডিবিল্ডিং ও ফিটনেসপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

ক্রীড়াঙ্গনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তাইহান তাবাসসির সোয়াদ। তিনি ‘HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাইহান সোয়াদের পরিবার জানিয়েছে, আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর এই সাফল্যে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। একই সঙ্গে তাঁর আগামী দিনের পথচলা ও আরও বড় অর্জনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব—তাইহান সোয়াদের এই অর্জন দেশের তরুণদের জন্য হতে পারে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আরও এগিয়ে যাবেএমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa