- - -

সুশাসন,ন্যায়বিচার ও যুববান্ধব স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে ১১ কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান আইয়ুব আলী ‎ ‎

img 20261019 wa0565~2
Print News

‎সুশাসন,ন্যায়বিচার ও যুববান্ধব স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে ১১ কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান আইয়ুব আলী
‎
‎

সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং যুববান্ধব স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ১১নং কাদাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ আইয়ুব আলী (বিএ,বিপিএড,জাতীয় বিশ্ববিদ্যালয়)।
‎
‎তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করে উন্নয়নমুখী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
‎মোঃ আহাদুল্লাহ সানা সাতক্ষীরা জেলা প্রতি নিধি
‎মোঃ আইয়ুব আলী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ১১নং কাদাকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় মেম্বার মরহুম মোঃ ইয়াছিন হায়দারের সুযোগ্য পুত্র। পারিবারিক পরিচয় ও শিক্ষাগত যোগ্যতাকে সামনে রেখে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন,সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।
‎
‎তার প্রত্যাশিত উন্নয়ন ভাবনার মূল প্রতিপাদ্য হচ্ছে—সুশাসন,ন্যায় প্রতিষ্ঠা ও যুববান্ধব স্মার্ট ইউনিয়ন গঠন। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নবাসীর সহযোগিতা ও সমর্থনকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
‎
‎চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আইয়ুব আলী ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। এদিকে,তার পক্ষে‘সচেতন যুব সমাজ’-এর প্রচারণায় উন্নয়নের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে।
‎

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa