
শ্রীনগরে ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনে আমানতকারীদের উপচে পড়া ভিড়
সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৫ অক্টোবর ২০২৬ সকাল দশটা হতে ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতকারী গ্রাহকগণ তাদের আমানত উত্তোলন করতে পারবেন সংবাদ পেয়ে সকাল হতে ব্যাংক খোলার পূর্বেই ব্যাংকের সম্মুখে উপস্থিত হয়ে ভিড় জমাতে থাকেন ।
ব্যাংকের প্রবেশ পথ ও ব্যাংকের ভিতর বেলুন দিয়ে সজ্জিত করা হয় ।
ব্যাংক ব্যবস্থাপক সহ ব্যাংকের কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখের মাধ্যমে বরণ করে নেন গ্রাহকদের ।
এ সময় ব্যাংক গুলোতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় ।
আমানতকারীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় ব্যাংক চত্বর ।
ক্যাশ কাউন্টারের লাইনগুলোতে আমানতকারীদের উপচে পড়া ভিড় দেখা যায় ।
গ্রাহক শামসুন্নাহার জানান , দীর্ঘদিন যাবত ব্যাংক হতে টাকা উত্তোলন না করতে পেরে হতাশায় ভুগছিলেন টাকা উত্তোলন করতে পেরে হতাশা কেটে গেছে ।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপকেরা জানান ,ব্যাংকের পূর্বের অবস্থায় ফিরে আসতে হলে গ্রাহকদের নিজেদের আমানত রাখা এবং অন্যকে ব্যাংকে আমানত রাখতে উৎসাহিত করতে হবে ।
গ্রাহকদের সহযোগিতা পেলে ব্যাংকটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে ।
![]()









