
চট্টগ্রামে আন্তর্জাতিক শিক্ষা মেলার সমাপনীতে ব্যারিস্টার মনোয়ার হোসেন
বিদেশ গমনে ইচ্ছুক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সর জেনে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে এগোতে হবে
বিদেশে বিশেষ করে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা এমনকি স্কুলের শিক্ষা গ্রহণ করার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ও অভিভাবকদের দিন দিন বেড়েছে এবং ভবিষ্যতে আরো বাড়বে। তবে বিদেশ গমনে ইচ্ছুক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা আবেগ তাড়িত না হয়ে বরং সব জেনে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে এগোতে হবে।
গত দু’দিন ব্যাপী চট্টগ্রাম রেডিসন হোটেলে বাংলাদেশের স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম গুলোর যৌথ প্রতিষ্ঠান ‘ফেকড-কেব’ ( FACD CAB) এর উদ্যোগে
আন্তর্জাতিক শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের স্বনামধন্য আইনজীবী, প্রখ্যাত ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ ও ফেকড-কেব’ এর প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
দুদিন ব্যাপী উক্ত মেলায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সমাগম হয়। এতে বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের ৬০ টি স্টল খোলা হয়।
ব্যারিস্টার মনোয়ার আরো বলেন, অধিকাংশ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা, অভিভাবকেরা এমনকি সরকারি কর্মকর্তারাও বিদেশে উচ্চ শিক্ষার্থে যাওয়ার জন্য স্টুডেন্ড কনসালটেন্সি ফার্মের সার্ভিস নিয়ে থাকেন। কাজেই আগামীতে এ সার্ভিসের গুরুত্ব আরো বাড়বে। এতে যারা সঠিক ও সৎ ভাবে সেবা দিতে পারবে তারাই টিকে থাকতে পারবেন।
আমাদের দেশের উন্নয়নের স্বার্থে প্রবাসের উন্নতকর শিক্ষা গ্রহণ করা আমাদের ছাত্রছাত্রীদের অবশ্যই প্রয়োজন বলে উল্লেখ করে ব্যারিস্টার মনোয়ার আরো বলেন, কেউ হয়ত প্রবাসে স্হায়ী থেকে যাবে, কিন্তু তারপরও তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এটাই এখন হচ্ছে ভবিষ্যতেও হবে। তবে এই সেক্টরে অর্থাৎ স্টুডেন্ট কাউন্সেলিং সেক্টরে সততার এবং স্বচ্ছতার কোন বিকল্প নেই। এই সাথে প্রয়োজন যথাযথপোযুক্ত তথ্য এবং জ্ঞান। কারণ, একটি ছাত্রকে সঠিকভাবে যদি নির্দেশনা দেয়া যায় তাহলে সে সঠিক সিদ্ধান্ত পাবে। সবকিছুর জেনে বুঝে এবং তা পরিকল্পনা ঠিক করে ছাত্রকে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী প্রদক্ষেপ, অর্থাৎ কোন দেশে কোথায় কোন বিষয়ে সে পড়াশুনা করবে। এক্ষেত্রে স্টুডেন্ট কাউন্সেলরদের ভুমিকা অপরিসীম।তিনি জানান, স্টুডেন্ট কনসালটেন্সির ফার্ম গুলোর যৌথ সংগঠণ ফেকড-ক্যাব সরকারি রেজিস্ট্রারিভুক্ত হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সমস্ত প্রতিষ্ঠান গুলোকে গাইড করে আইনী বাধ্যবাধকতায় নিয়ে আসা। এবং সেই লক্ষ্যে আগামীতে এ সংগঠনের এর সদস্য না হলে কেউ স্টুডেন্ট কাউন্সিলিং সার্ভিস দিতে পারবে না বাংলাদেশে এইটুকু আশা করা যাচ্ছে।
মেলা কমিটির আহবায়ক অধ্যাপক এ কে এম নুরুল বশর সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন ফেকড-ক্যাব চট্টগ্রামের সভাপতি লায়ন মুজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কামরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ড. আনিসুর রহমান, প্রফেসর মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ, মার্টিন হোড়, এস এম ইকবাল জামিল, শাহনেয়াজ সুমন, গোলাম শাহাদাৎ ও রাজীব আহমেদ প্রমুখ।
পরবর্তী অনুষ্ঠানে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
![]()









