- - -

৫ বোতল মদ‍্যপান করে ১০ হাজার টাকার বাজি জিতে গিয়ে প্রাণ গেল যুবকের 

Print News

৫ বোতল মদ‍্যপান করে ১০ হাজার টাকার বাজি জিতে গিয়ে প্রাণ গেল যুবকের

 

 

বন্ধুদের সঙ্গে মদ‍্যপানের প্রতিযোগিতা। ১০ হাজার টাকা বাজি ধরে ২১ বছর বয়সেই মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কার্তিক। তিনি ভারতের কর্ণাটকের বাসিন্দা। জানা যায়, ভেংকট রেড্ডি, সুভ্রমনি সহ আরও তিনজনের সঙ্গে মদের আসরে বসেন কার্তিক। সেখানে হঠাৎই বন্ধুদের মধ‍্যে কে বেশি মদ খেতে পারবে, তা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এরপরই কার্তিক দাবি করেন, এই বাজি তিনিই জিতবেন। তাছাড়া যে জিতবে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানানো হয়। বাজি ধরে পরপর ৫ বোতল মদ‍্যপান করে ফেলেন কার্তিক। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন কার্তিক। তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বছরখানেক আগেই বিয়ে হয় কার্তিকের। মাত্র ৮ দিন আগে তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেন। আর তারই মধ‍্যে স্রেফ বাজি জিততেই এতবড় ঝুঁকি নিয়ে প্রাণ হারালেন কার্তিক। এই ঘটনর পর স্থানীয় থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কার্তিকের পরিবারের সদস্যরা। তদন্তে নেমে পুলিশ ভেংকট ও সুভ্রমনিকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa