- - -

৩৫৫ কোটির মেগা প্রকল্পে সহজ হচ্ছে হবিগঞ্জ-ঢাকা যাত্রা, কাজ শুরু

img 20261123 wa0277
Print News

৩৫৫ কোটির মেগা প্রকল্পে সহজ হচ্ছে হবিগঞ্জ-ঢাকা যাত্রা, কাজ শুরু

রাজধানী ঢাকার সঙ্গে হবিগঞ্জের দ্রুত ও সহজ যোগাযোগ নিশ্চিত করতে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের হবিগঞ্জ অংশে প্রায় ৩৫৫ কোটি টাকার প্রশস্তকরণ কাজ আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। আগামী ২০২৮ সালের জুনের মধ্যে এই মেগা প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গতকাল রোববার (২২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক প্রশস্তকরণ কাজের অগ্রগতি বিষয়ক এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ জেলায় দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে। বিএনপির কোনো কর্মী দুর্নীতি বা স্বজনপ্রীতি করতে পারবে না; সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।’

চলমান উন্নয়ন কাজের গতি প্রসঙ্গে হুইপ আরও বলেন, হবিগঞ্জ-লাখাই সড়কের কাজ তার নিজস্ব গতিতেই চলবে। জেলার কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছে—এমন প্রমাণ কেউ দিতে পারবে না বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার।

সভায় জানানো হয়, ২০২৮ সালের মাঝামাঝি সময়ে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে হবিগঞ্জ সদর ও লাখাইসহ মাধবপুর এবং আশপাশের অঞ্চলের মানুষ খুব অল্প সময়ের মধ্যে ঢাকার সঙ্গে যাতায়াত করতে পারবেন। এর ফলে পুরো জেলার ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa