- - -

চট্টগ্রাম কর আইনজীবী ও ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মানবিক নেতা হিসেবে ইতিমধ্যে খেতাব অর্জন করেছেন

img 20261123 wa0040
Print News

চট্টগ্রাম কর আইনজীবী ও ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মানবিক নেতা
হিসেবে ইতিমধ্যে খেতাব অর্জন করেছেন

চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়। অদ্য বিকাল ৪ ঘটিকার সময় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি এডভোকেট কে এস আব্বাসীর সভাপতিত্বে ও কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক সনজয় আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি এস এম আব্দুর রব, অপু সিং, মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ফারুক প্রমুখ। এসময় সভাপতি এডভোকেট আব্বাসী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গণতান্ত্রিক নির্বাচিত জনপ্রতিনিধি ও যোগ্য নেতৃত্ব বহির্বিশ্বে অত্যন্ত জরুরী। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তারই একটি দৃষ্টান্ত যোগ্য একজন মানবিক ব্যক্তিত্ব। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের নেতা হিসেবে ইতিমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচার এর অবৈধ ক্ষমতায় দখল করে রেখে মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কেউ গণতান্ত্রিক কোন সংগ্রাম করলে, কোন প্রতিবাদ করলে, গণহারে গুলি করে গুম খুন করে মানুষ হত্যা করেছিল। সন্ত্রাসী কায়দায় বর্তমানেও সন্ত্রাসী রাজত্ব কায়ের চেষ্টায় লিপ্ত রয়েছে। আর বর্তমানে বিএনপি ক্ষমতায় আছে বিধায় বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে ইতিমধ্যে হত্যা করছে গুপ্ত বাহিনীরা। অনেক বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, প্রশাসনের উপর আক্রমণ করছে। থানায় পুলিশ ফাঁড়িতে জ্বালাও পোড়াও করছে- যা গণতান্তিক আচরণ বহির্ভুক্ত। তারপরেও বর্তমান সরকার ধৈর্যের সাথে মোকাবেলা করছে। এ সরকার একটি মানুষও হত্যা করেনি, গুম খুন করেনি। এটাই ধৈর্যের পরিচয়। গণতান্ত্রিক রীতিনীতি কাকে বলে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশিক্ষক হিসেবে যেভাবে স্বীকৃতি পেয়েছে সারা দেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছে। তারেক রহমান সেই অবস্থানে পৌঁছে গিয়েছে, আমরা তার ৬২তম জন্মদিনে দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহর দরবারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa