- - -

১৪ বছর পর আটক

Print News

নানা পরিচয়ে ১৪ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন আমিরুল ইসলাম ওরফে রাসেল (৪২) নামে ধর্ষণ মামলার এক আসামি। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহামুদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর মাহামুদাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।
র‌্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ২০০৯ সালে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে নানা ছদ্মবেশে টানা ১৪ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার ওই আসামিকে থানায় হস্তান্তর পর শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa