- - -

হাইওয়ে থানা সদ্য যোগদানকারী ওসি সাথে শায়েস্তাগঞ্জ সাংবাদিকদের মতবিনিময় সভা

Print News

হাইওয়ে থানা সদ্য যোগদানকারী ওসি সাথে শায়েস্তাগঞ্জ সাংবাদিকদের মতবিনিময় সভা

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক এর সাথে বিভিন্ন প্রিন্ট , অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিকস সাংবাদিক নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার রাত ৭ টা দিকে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কক্ষে আয়োজিত আমন্ত্রণে এবং থানা এসআই ( নিঃ) ইব্রাহিম আকন্দ পরিচালনায় শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব , উপজেলা প্রেস ক্লাব , উপজেলা অনলাইন প্রেস ক্লাব ও উপজেলা মডেল প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় সাংবাদিকরা পরিচিতি দেয়ার পর বিভিন্ন প্রশনের জবাবে নবাগত (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন , শায়েস্তাগঞ্জ আইন শৃঙ্খলা আরো উন্নতি লক্ষ্য থানার আওতাধীন মহাসড়কে নতুন ব্রীজ সহ বিভিন্ন গাড়ির স্ট্যান্ড এলাকায় বা সড়কে কোনো চোর – ডাকাত, ছিনতাইকারী , অজ্ঞান মলম পার্টি, মাদক পাচারকারী , ভারতীয় চিনি – চাপাতাসহ ইত্যাদি , পাহাড়ি – ছায়া বৃক্ষ পাচার , মহাসড়কে নিষিদ্ধকৃত থ্রি হুইলার , ট্রাক্টর , পাওয়ার টিলার , অটোরিকশা সিএনজি, টমটম নির্মূলে এবং যাএী ও পথচারী সাধারণ মানুষ যাতে নিরাপদ নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে বা বাড়িতে ফিরতে পারে কিন্তু সেই দিকে হাইওয়ে পুলিশ তৎপরতার সাথে সঠিক ভাবে দায়িত্ব পালন করে যাবে । তবে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবো । দেশের উন্নয়নের স্বার্থে ও সাধারণ মানুষের সঠিক অধিকার নিশ্চিন্তে আইনশৃঙ্খলা তথা পুলিশ সবধরনের সহযোগিতা করে যাবে বলে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চান ।
তিনি জনবান্ধব পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যাত্রীদের নিরাপদ চলাচল , ছিনতাইকারী, অজ্ঞান মলম পার্টি, মাদক ব্যবসায়ী, বনের পাহাড়ি গাছ – চা বাগানের ছায়াবৃক্ষ চোরাই ভাবে পাচার , চোরাচালান , দালাল চক্র, অবৈধ ট্রাক্টর ও সিএনজি নির্মূল সহ জনগণের সেবা করার প্রত্যেয় ব্যক্ত করেন ।
উপস্থিত সাংবাদিকরা সাধারণ মানুষ ও এলাকার স্বার্থে আইনশৃঙ্খলা তথা পুলিশকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। নিরপরাধ কোনো মামলা দিবেন কিন্তু মামলা হলেও সর্ব দিক যাচাই বাছাই করে মামলা আমলে নিবেন । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন ( জাতীয় সাপ্তাহিক জনতার দলিল) , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির ( সাপ্তাহিক হবিগঞ্জের খবর ) , সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল ( সাপ্তাহিক হবিগঞ্জের খবর ) , প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী (দৈনিক সিলেটের ডাক ) , সভাপতি মোঃ আব্দুর রকিব ( দৈনিক নয়া দিগন্ত) , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক রেনু ( দৈনিক ইওেফাক ) , এডভোকেট মোঃ শামীম চৌধুরী ( দৈনিক তরফ বার্তা ) , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ( প্রতিদিনের সংবাদ) , সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিক ( দৈনিক হবিগঞ্জের মুখ ) প্রমূখ ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa