হাইওয়ে থানা সদ্য যোগদানকারী ওসি সাথে শায়েস্তাগঞ্জ সাংবাদিকদের মতবিনিময় সভা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক এর সাথে বিভিন্ন প্রিন্ট , অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিকস সাংবাদিক নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার রাত ৭ টা দিকে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কক্ষে আয়োজিত আমন্ত্রণে এবং থানা এসআই ( নিঃ) ইব্রাহিম আকন্দ পরিচালনায় শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব , উপজেলা প্রেস ক্লাব , উপজেলা অনলাইন প্রেস ক্লাব ও উপজেলা মডেল প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় সাংবাদিকরা পরিচিতি দেয়ার পর বিভিন্ন প্রশনের জবাবে নবাগত (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন , শায়েস্তাগঞ্জ আইন শৃঙ্খলা আরো উন্নতি লক্ষ্য থানার আওতাধীন মহাসড়কে নতুন ব্রীজ সহ বিভিন্ন গাড়ির স্ট্যান্ড এলাকায় বা সড়কে কোনো চোর - ডাকাত, ছিনতাইকারী , অজ্ঞান মলম পার্টি, মাদক পাচারকারী , ভারতীয় চিনি - চাপাতাসহ ইত্যাদি , পাহাড়ি - ছায়া বৃক্ষ পাচার , মহাসড়কে নিষিদ্ধকৃত থ্রি হুইলার , ট্রাক্টর , পাওয়ার টিলার , অটোরিকশা সিএনজি, টমটম নির্মূলে এবং যাএী ও পথচারী সাধারণ মানুষ যাতে নিরাপদ নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে বা বাড়িতে ফিরতে পারে কিন্তু সেই দিকে হাইওয়ে পুলিশ তৎপরতার সাথে সঠিক ভাবে দায়িত্ব পালন করে যাবে । তবে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবো । দেশের উন্নয়নের স্বার্থে ও সাধারণ মানুষের সঠিক অধিকার নিশ্চিন্তে আইনশৃঙ্খলা তথা পুলিশ সবধরনের সহযোগিতা করে যাবে বলে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চান ।
তিনি জনবান্ধব পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যাত্রীদের নিরাপদ চলাচল , ছিনতাইকারী, অজ্ঞান মলম পার্টি, মাদক ব্যবসায়ী, বনের পাহাড়ি গাছ - চা বাগানের ছায়াবৃক্ষ চোরাই ভাবে পাচার , চোরাচালান , দালাল চক্র, অবৈধ ট্রাক্টর ও সিএনজি নির্মূল সহ জনগণের সেবা করার প্রত্যেয় ব্যক্ত করেন ।
উপস্থিত সাংবাদিকরা সাধারণ মানুষ ও এলাকার স্বার্থে আইনশৃঙ্খলা তথা পুলিশকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। নিরপরাধ কোনো মামলা দিবেন কিন্তু মামলা হলেও সর্ব দিক যাচাই বাছাই করে মামলা আমলে নিবেন । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন ( জাতীয় সাপ্তাহিক জনতার দলিল) , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির ( সাপ্তাহিক হবিগঞ্জের খবর ) , সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল ( সাপ্তাহিক হবিগঞ্জের খবর ) , প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী (দৈনিক সিলেটের ডাক ) , সভাপতি মোঃ আব্দুর রকিব ( দৈনিক নয়া দিগন্ত) , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক রেনু ( দৈনিক ইওেফাক ) , এডভোকেট মোঃ শামীম চৌধুরী ( দৈনিক তরফ বার্তা ) , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ( প্রতিদিনের সংবাদ) , সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিক ( দৈনিক হবিগঞ্জের মুখ ) প্রমূখ ।