
হরিয়ানায় নির্মীয়মাণ বহুতল ধসে মৃত অন্তত ৪
ভারতের হরিয়ানায় নির্মীয়মাণ বহুতল ধসে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ) হরিয়ানার আম্বালা এলাকায় ধসে পরে ওই নির্মীমাণ বহুতল। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছে বলেও আশংকা। সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ ও আম্বালার প্রশাসন সূত্রে প্রকাশ, সেখানকার ধুলকোট এলাকায় তৈরি হচ্ছিল একটি ৩ তলা ভবন। রবিবার (২৭ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় ধসে পড়ে নির্মীয়মাণ ওই বহুতলটি।
এরপরে সেখানে এনডিআরএফ, এসডিআরএফ, দমকল বাহিনী পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ওই নির্মীয়মাণ ওই বহুতল ধসে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আম্বালার পুলিশ সুপার অজিত সিং শেখাওয়াত। রবিবার (২৭ সেপ্টেম্বর ) রাত ১০ টা পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখানে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন চাপা পড়ে থাকতে পারে বলেও আশংকা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশংকা। এই ঘটনার পর থেকেই পলাতক ওই বহুতলের মালিক এবং ইঞ্জিনিয়ার। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে জানিয়েছেন আধিকারিকরা।
![]()









