
হরিয়ানায় আবির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, ঝলসে মৃত অন্তত ৫
হরিয়ানায় একটি আবির তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। আহতের সংখ্যা বহু। কিন্তু কি কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার (৭ মার্চ ) সকাল ১১ টায় হরিয়ানার জিন্দ জেলার সাফিদন এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে আচমকা আগুন লেগে যায়। সেই সময় কারখানার ভিতরে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকান্ডের ঘটনায় হুলস্থুল পড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। এরপরই এলাকায় আতংক ছড়ায়। কিন্তু কিভাবে আগুন লাগল, তা জানা যায়নি। অগ্নিকান্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
![]()









