- - -

সৌদি অগ্নিকাণ্ড: আগামীকাল দেশে আসছে নওগাঁর বাকি ৫ কর্মীর মরদেহ

naogaon pic (4)
Print News

সৌদি অগ্নিকাণ্ড: আগামীকাল দেশে আসছে নওগাঁর বাকি ৫ কর্মীর মরদেহ

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর বাকি পাঁচ কর্মীর মরদেহ আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশে পৌঁছাবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। এর মধ্যে ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়। অবশিষ্ট মরদেহগুলোর পরিচয় ডিএনএ (উঘঅ) পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর বাংলাদেশে পাঠানোর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ৩৩৬’ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সৌদি দূতাবাস থেকে পাওয়া তথ্যমতে, নতুন করে শনাক্ত হওয়া নওগাঁর পাঁচ কর্মী হলেন— নওগাঁ সদরের পার-নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহত পরিবারগুলোর সঙ্গে প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। ওয়েজ আর্নার্স বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো স্বজনদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউএনও আরও জানান, মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রথমে আত্রাই উপজেলার ১৩ জন নিহতের কথা বলা হলেও পরবর্তীতে আত্রাইয়ের ১১ জন এবং নওগাঁ সদরের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে ২৭ আগস্ট প্রথম দফায় আত্রাই উপজেলার সাতজনের মরদেহ দেশে এসে পৌঁছায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa