- - -

বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

img 20261031 wa0032
Print News

বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

উনবিংশ শতাব্দীতে তথা ১৮৬০ এর দশকে ব্রিটিশ সামরিক কর্মকর্তাদের উদ্ভাবনের মাধ্যমে ভারতের মাটিতে প্রথমে “পুনা” নামে পরবর্তীতে ১৮৭৩ সালে ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর এর নামকরণ করা হয় ‘ব্যাডমিন্টন’।
ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ
সহ বিভিন্ন দেশে এই ব্যাডমিন্টন এখন জাতীয় খেলায় পরিনত হয়েছে।
ওয়েলস এর নিউপোর্ট শহরের মেলোনিয়াম সেন্টারে
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর সার্বিক ব্যাবস্থাপনায় ৩০ শে অক্টোবর বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত ৪০ টি টিমের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকাল ১২ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দলগুলো একের পর এক রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়। প্রতিভাবান খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য এবং নিখুঁত শট টুর্নামেন্টকে আরও উপভোগ্য করে তোলে।

ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যাবসায়ী মাবস নূর এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, নিউপোর্ট এর কাউন্সিলার সাহেদ আদনান, ওয়েলস এন্টারপ্রাইজ অ্যান্ড ডাইভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং ওয়েলস কাউন্সিল ফর ভলান্টারি অ্যাকশনের ন্যাশনাল স্পোর্টস ডাইভারসিটি ম্যানেজার রাজমা বেগম,কিড কেয়ার ফর ইউ’র প্রতিষ্ঠাতা রুসনা বেগম, কিডফুডস ও মাস বাজারের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সামসুন নাহার খোলি, এস ডাব্লিউ বি এর চেয়ারম্যান ও কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড পরিচালক জিতু মিয়া, এবং নিউপোর্ট মহিলা সংগঠনের সভানেত্রী আনোয়ারা বেগম, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী
মুখতার আহমেদ, সৈয়দ কাহের, শাহজাহান তালুকদার শাওন, এনামুল হোসেন সুয়েব, ও আজম সবুজ সহ অন্যান্য অতিথি, ক্লাব কমকর্তা, ও পরিচালকবৃন্দ চ্যাম্পিয়ান, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ক্রেষ্ট ও পুরুস্কার তুলে দেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টকে উৎসাহিত করেন সায়েম চৌধুরী, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, ফখরুল ইসলাম, রুহুল আমিন, ফয়সল রহমান, সায়দুল ইসলাম, আদিল হুসেইন, কামিল আহমেদ, নাজমুল ইসলাম, ফখরুল ইসলাম, মাসুম কামালি, আতিকুল ইসলাম, সাজেল আহমেদ, ও বদরুল ইসলাম রিপনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বৃটেনের কার্ডিফ থেকে সাংবাদিক বদরুল হক মনসুর জানান,টুর্নামেন্ট আয়োজনে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের সঙ্গে বিশেষ সহযোগিতা করে সাউথওয়েস্ট অ্যান্ড ওয়েলস ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে (SWBA)।

ডিডি বিভাগে চ্যাম্পিয়ন সাঈদ-সুফি,

টুর্নামেন্টের ডিডি (D/D) বিভাগে নিউপোর্ট ও উইল্টশায়ারের সাঈদ ও সুফি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্রিস্টল ও প্লাইমাউথের নূর ও মুহিত জুটি রানার্স-আপ হয়। এ বিভাগে সেমিফাইনালে খেলেন রিডিং ও ইস্টবোর্নের সামন ও আলী এবং সুইন্ডনের ফরহাদ ও শাহান জুটি।

ইই/ইই* বিভাগে চ্যাম্পিয়ন নাহিদ-রানা,

ইই/ইই* (E/E*) বিভাগে প্লাইমাউথের নাহিদ ও রানা জুটি চ্যাম্পিয়ন হয়। একই শহরের রস ও মনজু জুটি রানার্স-আপ হয়। এ বিভাগে সেমিফাইনালে অংশ নেন বোর্নমাউথের খালিদ ও ইমরান এবং প্লাইমাউথের সাইদুল ও নূর জুটি।

খেলাধুলার সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষকে একত্রিত করা এবং একতা ও সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য, এই উদ্দ্যোগ আগামীতে ও অব্যাহত থাকবে বলে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর কমকর্তাবৃন্দ প্রতিশ্রুতি ব্যাক্ত সহ অনুষ্ঠানের খাবার প্রস্তুত করার জন্য নিউপোর্টের কলকাতা রেস্টুরেন্টকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ক্লাবের ব্যবস্থাপনা কমিটি, সদস্য, স্বেচ্ছাসেবক, খেলোয়াড়, অতিথি ও সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট ও প্রতিভা যুব সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি
মোহাম্মদ মকিস মনসুর সহ আমন্ত্রিত অতিথিরা
বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের কমকান্ডের ভূয়শী প্রশংসা করে আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ এর বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে। খেলাধুলা আমাদের তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস এবং সর্বোপরি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় বলে অতিথিরা অভিমত ব্যাক্ত করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa