
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মুগদায় বিনামূল্যে চর্মরোগ নিরাময় ক্যাম্পেইন অনুষ্ঠিত
রাজধানীর মুগদা স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানের লক্ষ্যে এবি ক্যামিকেল প্রোডাক্টসের উদ্যোগে চর্মরোগ নিরাময় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে শিশুদের চুলকানি ও বিভিন্ন ধরনের চর্মরোগের জন্য বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এর মাধ্যমে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থ জীবন গঠনে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য প্রতিষ্ঠান এবি ক্যামিকেল প্রোডাক্টসের স্বত্বাধিকারী জনাব নুরুল ইসলাম আজাদ। ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মানবিক ব্যক্তিত্ব জনাব মো: জাভেদ নাছিম।
ক্যাম্পেইনে অংশগ্ৰহনকারীরা জানান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই শিশুদের খাবার ও শিক্ষার ব্যবস্থা করলেও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়া থেকে তারা সব সময় বঞ্চিত। তাই এ উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে ওষুধ পেয়ে তারা আনন্দিত। তাদের মতে, এ ধরনের কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের সুস্থ থাকতে এবং রোগমুক্ত জীবন গড়তে সহায়তা করবে।
শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ লক্ষ্য সামনে রেখে এবি ক্যামিকেল প্রোডাক্টসের এমন উদ্যোগকে একটি মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
![]()









