- - -

ঈদগাঁওয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

img 20261024 wa0005
Print News

ঈদগাঁওয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

 

কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদ্রাসাসংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি অভিযানিক দল জানতে পারে, পিকআপ ভ্যানে করে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে। পরে ঈদগাঁও বাজারের আলমাছিয়া মাদ্রাসাসংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়ির চালক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জসিম উদ্দিন ও রোজিনা আকতারের ছেলে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa