- - -

সালথা থানার এএসআই মুকুল মোল্যা ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী

সালথা থানার এএসআই মুকুল মোল্যা ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী

 

ফরিদপুরের সালথা থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ মুকুল মোল্লা আগস্ট ২০২৬ মাসের কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে একই সঙ্গে দুটি সম্মাননা অর্জন করেছেন। তিনি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।

মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ শাহরিয়ার মোহাম্মদ মিরাজুল। এ সময় ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বাবলুর রহমান খানের দিকনির্দেশনা ও পরামর্শ এবং থানার সকল কর্মকর্তা ও ফোর্সের সহযোগিতায় দায়িত্ব পালন করে এএসআই (নিঃ) মোঃ মুকুল মোল্লা এ সাফল্য অর্জন করেন।

একই মাসে দুটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সালথা থানার কর্মকর্তা ও সহকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তার এ অর্জন ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa