- - -

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোখতার আহমদের মৃত্যুবার্ষিকী আগামীকাল ২১ অক্টোবর

Print News

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোখতার আহমদের মৃত্যুবার্ষিকী আগামীকাল ২১ অক্টোবর

ষাট দশকের ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা, অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি, ’৬৯-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রামে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর বিভাগীয় প্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ-এর ১৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২১অক্টোবর। ২০০৬ সালের ২১ অক্টোবর এ দিনে তিনি মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে আগামীকাল ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

IMG 20231019 WA0022 128x300

প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ স্মরণ সভা কমিটি চট্টগ্রাম এর চেয়ারম্যান মো খোরশেদ আলম, মহাসচিব স ম জিয়াউর রহমান, সমন্বয়কারী মোহাম্মদ ইমরান ও আব্দুল মান্নান রানা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa