- - -

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোখতার আহমদের মৃত্যুবার্ষিকী ২১ অক্টোবর

Print News

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোখতার আহমদের মৃত্যুবার্ষিকী ২১ অক্টোবর

ষাট দশকের ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা, অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি, ’৬৯-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রামে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর বিভাগীয় প্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ-এর ১৭তম মৃত্যুবার্ষিকী আগামী ২১অক্টোবর। ২০০৬ সালের ২১ অক্টোবর এ দিনে তিনি মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে আগামী ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

এতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ স্মরণ সভা কমিটি চট্টগ্রাম আয়োজিত এ স্মরণ সভায় দেশবরেণ্য বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও সাংবাদিকগণ স্মৃতিচারণ করবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa