- - -

সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Print News

সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

সাতক্ষীরায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এপ্রিল-২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকালে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার এপ্রিল-২০২৪ মাসের অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি,গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি,ওয়ারেন্ট ও সমন তামিল,আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্র‍য়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার গুরুত্বারোপ করেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী মিটিং করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো.আতিকুল ইসলাম, (ডিএস‌বি), অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান,বিপিএম,(সদর সার্কেল),সহকারী পুলিশ সুপার মো.সাজ্জাদ হোসেন,(তালা সার্কেল) সহ সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১,ওসি (ডিবি), টিআই(অ্যাডমিন) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa