- - -

সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

‎ কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক আইডিপিডিসি প্রকল্পের সাতক্ষীরা শাখার সার্বিক ব্যবস্থাপনায় সমবায় বিভাগ, স্থানীয় সরকার, অন্যান্য সরকারি – বেসরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ফেডারেশন এবং কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নেতাদের সাথে ষান্মাসিক সমন্বয় সভা গতকাল ১৬সেপ্টেম্বর সংস্থার সাতক্ষীরাস্হ লাবসা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ‎উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন
‎ মি: আনন্দ দাশ, প্রকল্প ইনচার্জ , আইডিপিডিসি প্রকল্প, কারিতাস খুলনা। ‎প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: আশিক উর রহমান, জেলা সমবায় কর্মকর্তা সাতক্ষীরা । ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মুর্শিদ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সাতক্ষীরা সদর । সভায় আরও উপস্থিত ছিলেন ১নং বাঁশদহ ইউনিয়ন পরিষদের সদস্য মো: শাহাজান আলি ও সুন্দরবন ফাউন্ডেশন এর প্রতিনিধি আব্দুর রহমান প্রমূখ। সমগ্র  অনুষ্ঠান  পরিচালনা করেন সংস্থার সিডিও মি: ধীমান রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আইডিপিডিসি প্রকল্প সাতক্ষীরা সদর । উক্ত সভায় কারিতাস আইডিপিডিসি প্রকল্পের কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানো হয়। প্রধান অতিথি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নেতাদের সাথে সমবায়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে সমিতি নিবন্ধন করার নিয়ম কানুন এবং নিবন্ধন করার পর যে সকল সুযোগ সুবিধা আছে তা উল্লেখ করেন। সভায় উপস্থিত সকল সমবায়ীদের ভবিষ্যৎ স্বপ্নের কথা শোনেন এবং স্বপ্ন পুরনের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমা করার বিষয়টি গুরুত্ব সহকারে বলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa