- - -

সাতকানিয়ায় ২ নং খাগরিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি ও সম্পাদকের উপর নেতৃবৃন্দের অনাস্থা প্রকাশ

Print News

সাতকানিয়ায় ২ নং খাগরিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি ও সম্পাদকের উপর নেতৃবৃন্দের অনাস্থা প্রকাশ

 

চট্টগ্রামের সাতকানিয়ায় ২ নং খাগরিয়া ইউনিয়নে এলডিপি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর অনাস্থা প্রকাশ করে বর্তমান কমিটির উপদেষ্টা, ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি সহ সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে খাগরিয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যেগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় খাগরিয়া ইউনিয়ন এলডিপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানাতুল্লাহ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

এসময় খাগরিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,খাগরিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মুজিবুর রহমান,বচন মেম্বার,গুরা মিয়া সওদাগর, আব্দুল মেম্বার, ওয়ার্ড সভাপতির মধ্যে উপস্থিত ছিলেন আমিন মেম্বার, সোলায়মান ,আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, মোঃ ইদ্রিস মিয়া,রাকিব কামাল, নুরুল কবির, শাহজাহান,জয়নাব বেগম , রাশেদা আক্তার ও ওয়ার্ডের সম্পাদকবৃন্দ সহ ইউনিয়ন এলডিপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, সাতকানিয়া ২ নং খাগরিয়া  ইউনিয়ন এলডিপির কমিটি দেওয়ার পর থেকে সভাপতি জাফর আহমদ ও সাধারণ সম্পাদক  আমিরুজ্জামান মেম্বারের নেই কোন কার্যক্রম। ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কোন সমন্বয় নাই এমন কি নেতৃবৃন্দের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা না করে তাদের মতো সিদ্ধান্ত গ্রহণ করেন।
আমরা আজকে এই বর্ধিত সভা করার কারণ হচ্ছে অতিশীঘ্রই এই কমিটি  বিলুপ্ত ঘোষণা করে অযোগ্য ব্যক্তিদের হাত থেকে কমিটি নিয়ে নেওয়া হোক এবং নতুন কমিটির মধ্যে দিয়ে যোগ্য ব্যক্তির হাতেই কমিটি তুলে দেওয়া হোক।

বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে উপদেষ্টা মণ্ডলীর ১৫ জনের মধ্যে ১১ জন,খাগরিয়া ইউনিয়ন কমিটির ১০১ জনের মধ্যে ৭৫ জন, ওয়ার্ড কমিটির ২৭ জনের মধ্যে ২৫ জন অনাস্থা প্রকাশ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa