[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা শ্রীনগর দোহার সড়কের আল আমিন বাজার কাজী অফিস সম্মুখে
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর বারোটার দিকে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষে রিকশা চালক বিল্লাল হোসেন গুরুতর আহত হন।
স্থানীয়রা দুর্ঘটনার স্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত বিল্লাল হোসেন উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান ,বিল্লাল হোসেন তার ইঞ্জিল চালিত রিক্সাটি নিয়ে ফুলতলা হতে আল-আমিন বাজার আসছিল অপরদিকে নসিমন আল আমিন বাজার হতে আর্সেনিকমুক্ত কল ও সরঞ্জাম নিয়ে ফুলতলার দিকে যাচ্ছিল।
কাজী অফিসের সম্মুখেএসে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইঞ্জিন চালিত রিকশাটির সম্মুখে সরাসরি আঘাত করলে রিক্সা চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তার শরীর হতে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছিল রক্ত সড়কে গড়িয়ে পড়ে ।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ,ঢাকা শ্রীনগর দোহার সড়কটি একটি ব্যস্ততম সড়ক ।
এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে ।
যানবাহন চালকদের বেপরোয়া গতিতে যানবাহন চালানোর ফলে মাঝে মধ্যেই এসড়কে সড়ক দুর্ঘটনা সংবাদ পাওয়া যায় ।

Loading

Facebook
Twitter
LinkedIn