
শ্রীনগর অগ্রণী ব্যাংকের গেটের সামনে বিনা বেগমের আহাজারি টাকা রেখেছি ব্যাংকে ফেরত দিবে ব্যাংক
মুন্সীগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংকে টাকা রেখে প্রতারিত হয়েছেন বিনা বেগম নামক এক গ্রাহক ।২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার তিনি টাকা ফেরত পাওয়ার দরখাস্ত করতে এসেছিলেন ব্যাংকে এসে জানতে পান তিনি যে ক্যাশ অফিসার মোঃ শফিকুজ্জামান সোহাগের মাধ্যমে টাকা রেখেছিলেন দরখাস্ত উল্লেখ করতে হবে ক্যাশ অফিসার শফিকুজ্জামান সোহাগের সাথে ব্যক্তিগতভাবে ক্যাশ লেনদেন করেছেন ।এসংবাদটি জেনে তিনি আহাজারি করতে থাকেন কান্নায় ভেঙ্গে পড়েন তিনি এর তীব্র প্রতিবাদ করে তিনি বলেন আমি টাকা রেখেছি সরকারি অগ্রণী ব্যাংকে আমি টাকা ফেরত পেতে চাই ব্যাংক হতে ব্যাংক কর্মকর্তা তো ব্যাংকের অধীনস্থ ।
ব্যাংক কর্মকর্তা আসবে যাবে আমি ব্যাংক কর্মকর্তাকে চিনি না আমি চিনি ব্যাংকে ।
আমি ব্যাংকে টাকা রেখেছি ব্যাংক আমাকে টাকা ফেরত দেবে এ কথা বলে তিনি কান্না করতে থাকলে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তিনি তার ব্যাংকে রক্ষিত টাকা ও অন্য গ্রাহক হতভাগা অসহায় গ্রাহকদের টাকা ফেরত পেতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন ।
তার সাথে প্রতারণার শিকার উপস্থিত গ্রাহকরা সহমত পোষন করেন ।
![]()









