[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার আটক হলেও আতঙ্ক কাটেনি গ্রাহকদের

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার আটক হলেও আতঙ্ক কাটেনি গ্রাহকদের

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংক শাখার ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ ২১৩ জন গ্রাহকের প্রায় বিশ কোটি টাকা আত্মসাৎ এর পর ২৪ সেপ্টেম্বর ২০২৬ আত্মগোপনে চলে যান ।
২৯ সেপ্টেম্বর ২০২৬ ডিবি পুলিশ মিরপুরের পাইকপাড়া বোনের বাসা হতে সোহাগকে গ্রেফতার করার সংবাদ পাওয়ার পর ও গ্রাহকদের মাঝে স্বস্থি ফিরে না আসায় টাকা হারানোর আশঙ্কায় ,আতঙ্ক ও দুশ্চিন্তায় দিন অতিবাহিত করছেন ।
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল হতে শ্রীনগর প্লাজায় অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখায় শত শত গ্রাহকের ভিড় লক্ষ্য করা যায় ।
গ্রাহকদের নিয়ন্ত্রণ আনতে পুলিশ মোতায়ন করা হয়েছে ।
অপরদিকে ব্যাংকের কার্যক্রম শুরু হলে গ্রাহকরা তাদের টাকা সঠিক আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং বেশিরভাগ গ্রাহক টাকা উত্তোলন করায় গ্রাহকদের সামলাতে কর্মকর্তাদের বেগ পেতে হচ্ছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn