- - -

শ্রমিক দলের দোয়া মাহফিলে- এএম নাজিম উদ্দিন বাহার ও হাশেম ছিলেন তৃণমূলে মানুষ গড়ার কারিগর

শ্রমিক দলের দোয়া মাহফিলে- এএম নাজিম উদ্দিন
বাহার ও হাশেম ছিলেন তৃণমূলে মানুষ গড়ার কারিগর

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৬ইং বাদে আসর নাসিমন ভবন বিএনপি দলীয় কার্যালয় মসজিদে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য, সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বাহার মিয়া ও রিক্সা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ হাশেমের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সুরাহ ফাতেহা এখলাস দরুদ শরীফ পাঠ করে মোনাজাত পরিচালনা করেন উত্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা এহসানুল হক। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক মোঃ হারুন, সহ সম্পাদক ইব্রাহিম ফরাজি, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, ব্যাংক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বিদ্যুৎ শ্রমিক দলের সাবেক নেতা নজরুল ইসলাম মিয়াজী, বাংলাদেশ ব্যাংকের শ্রমিক নেতা নাজিম উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সদস্য রবিউল ইসলাম, সিটি কর্পোরেশন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া, নির্মাণ শ্রমিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ, চট্টগ্রাম ওয়াসা মোহাম্মদ মিয়া,পানি উন্নয়ন বোর্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চান্দগাঁও থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল হান্নান রুবেল, রিক্সা শ্রমিক দলের আবু তাহের, মোঃ কামাল উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাউজ গ্যাং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, ডগ শ্রমিক দলের নেতা মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ। বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক এ এম নাজিম উদ্দিন তার বক্তব্যে বলেন, মরহুম বাহার মিয়া ও রিক্সা শ্রমিক নেতা হাসেম দলের এক দুঃসময়ের কান্ডারী ছিলেন। এরা দলের সুষমের নেতা নয় এরা দুঃসময়ের নেতা। তাদের ত্যাগ শ্রমিক দল কখনো ভুলতে পারবে না। তারা অত্যন্ত যোগ্য দক্ষ, সাংগঠনিক ব্যক্তি ছিলেন। কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, শ্রমিক নেতাদের অনেক সময় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তারা দুঃসময়ের হাল ধরে দলকে যেভাবে এগিয়ে নিয়েছেন, শ্রমিকদের পাশে সার্বক্ষণিক শ্রম, মেধা ও অধিকার আদায়ের কারিগরের মতন ভূমিকা রেখেছেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার পরিজনকে শোক সইবার তৌফিক দান করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণের সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa