
শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায়: জনবান্ধব এসি ল্যান্ড মো. আবদুল আল মামুন কাওসার শেখকে সংবর্ধনা ও শুভেচ্ছা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আবদুল আল মামুন কাওসার শেখ-এর বদলিজনিত বিদায় উপলক্ষে মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ঘোড়াঘাট উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি তার সততা, দক্ষতা, দায়িত্বশীলতা, মানবিকতা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক সহযোগিতার মনোভাব এলাকাবাসীর মাঝে গভীর ছাপ ফেলেছে।
অল্প সময়ের এই কার্যকালে তিনি তাঁর প্রশাসনিক দক্ষতা, নিষ্ঠা এবং অমায়িক ব্যবহারের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। ভূমি সেবা সহজীকরণ এবং জনদুর্ভোগ লাঘবে তাঁর নেওয়া পদক্ষেপগুলো সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
একজন সৎ, দক্ষ ও প্রকৃত জনবান্ধব কর্মকর্তা হিসেবে ঘোড়াঘাটের ইতিহাসে তাঁর কর্মের স্মৃতি দীর্ঘকাল অম্লান থাকবে। তাঁর এই বদলি ও পদোন্নতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় হলেও, একজন অভিভাবকতুল্য ভালো কর্মকর্তাকে বিদায় দিতে গিয়ে মন আজ ভারাক্রান্ত।
ঘোড়াঘাট উপজেলার সচেতন মহল ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলে আরও বিস্তৃত দায়িত্ব ও সফল পথচলা কামনা করা হচ্ছে। মহোদয়ের কর্মজীবনের প্রতিটি পদক্ষেপ সাফল্য, সম্মান ও গৌরবে পূর্ণ হোক—এটাই আমাদের ঐকান্তিক কামনা।
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনায়—ঘোড়াঘাট আপনাকে আজীবন মনে রাখবে।
![]()









