
বঙ্গবন্ধু সৈনিক লীগের শেখ হাসিনা প্রত্যাবর্তন সভায় বক্তরা
শেখ হাসিনা স্বদেশে ফিরে আসাতে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ স্বনির্ভর দেশে রুপান্তরিত
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময় জার্মানীতে অবস্হান থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জননেত্রী শেখ ১৯৮১ সালে সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে দেশে ফিরে এসেছিলেন ১৭ মে। তিনি দেশে ফিরে আসাতে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ স্বনির্ভর বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। শেখ হাসিনা আসায় বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীর বিচার, স্বৈরাচারের পতন, দেশে গণতন্ত্রের পূণরুদ্ধার হয়েছে এবং দেশের অসম্ভব উন্নয়নে দেশকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করাসহ কিছুই হতো না। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের স্বাধীনতার স্বপক্ষে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয় কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসাতে তাদের পরিকল্পনা বিফলে যায়। বঙ্গবন্ধু সৈনিক লীগ কর্তৃক আয়োজিত শেখ হাসিনা প্রত্যাবর্তন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।
বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির উদ্যোগে আজ ১৮ মে বিকাল ৪টার সময় মোমিন রোডস্হ চট্টগ্রাম একাডেমি হলে আহবায়ক মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তার বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগকে সুসংগঠিত করার প্রয়েজন রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা আজ আমাদের মাঝে থাকার দরুন আমরা দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করতে পেরেছি। বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল ভালো কাজের সাথে দক্ষিণ জেলা আওয়ামী লীগ পাশে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, সেই ১৯৮১ সালের ১৭ মে আমরা চট্টগ্রাম থেকে দলবেঁধে ঢাকায় গিয়েছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নেত্রী হিসেবে বরণ করার জন্য তিনি সেই দেশে ফিরে শক্ত হাতে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে আসছেন, শেখহাসিনার দূরদর্শিতার কারণে দেশের উন্নয়ন হয়েছে তাতে দেশের মানুষ শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় বসাছেন।
ফারুক নাছিরের পরিচালনায় সভায় সংগঠনের আহবায়ক মো. কামাল উদ্দিন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন শীর্ষক একটি প্রবন্ধ মুখস্হভাবে উপস্থাপন করেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান, যুগ্ম আহ্বায়ক হাবিব্বুল্লাহ ভাস্কর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোজাম্মেল হক মিলন, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম শিকদার।
আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কোতোয়ালি থানার আহবায়ক মোহাম্মদ আফছারুল হক, খুলশী থানা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, কোতোয়ালি থানার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পতেঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী হায়দার, বায়েজিদ থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফি, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফারুক মাহমুদ, সদস্য তামান্না জাহান, সদস্য শারমিন জাহান, সদস্য জনাবা শারমিন আকতার, খুলশী থানার যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ জালাল উদ্দীন, কোতোয়ালি থানার যুগ্ম আহ্বায়ক আশিষ চৌধুরী, হালিশহর থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবেদ হোসেন, কোতোয়ালি থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিস খোকন, ইপিজেড থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল মান্নানসহ প্রমুখ।
![]()









