- - -

শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের রাষ্ট্রীয় অধিকার সমুন্নত করেছেন — ডা. জামাল উদ্দিন চৌধুরী

Print News

শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের রাষ্ট্রীয় অধিকার সমুন্নত করেছেন — ডা. জামাল উদ্দিন চৌধুরী

 

বঙ্গবন্ধু সবসময় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন। জিয়াউর রহমান, এরশাদরা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক রাষ্ট্র পরিচালনা করেছেন। বেগম খালেদা জিয়াও সে পথে হেঁটেছেন। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের রাষ্ট্রীয় অধিকার সমুন্নত করেছেন। গত ২২ অক্টোবর রবিবার সনাতনী সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসবের মহা অষ্টমীতে সন্দ্বীপের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রেীয় সভাপতি ও চট্টগ্রাম-৩ আসন হতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডা. জামাল উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে জামাত-বিএনপি হিন্দু সম্প্রদায়ের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায় এখন এদেশে সকল নাগরিক সুযোগ সুবিধা ও সম অধিকার নিয়ে নিরাপদে জীবনযাপন করছে। এছাড়া তিনি বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ঢাকা সিটি এডিটর কানাই চক্রবর্তী, স্বাচিপ এর সহ তথ্য ও গবেষনা সম্পাদক ডাঃ সৈকত রায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন লিটন প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa