- - -

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেফতার 

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেফতার

 

ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক ১৪ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মহকুমার অন্তগর্ত ফাঁসিদেওয়া ব্লকে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃতদের নাম মহম্মদ হামিদুল এবং মহম্মদ আশরাফ। উভয়ই ফাঁসিদেওয়া ব্লকেরই বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে ২২ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই কুকীর্তিতে অপর এক তরুণ তাকে সহযোগিতা করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্ৰ ক্ষোভের সৃষ্টি হয়। এরপর পরিবারের পক্ষ থেকে ফাঁসিদেওয়া থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ আধিকারিকরা। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই ঘটনায় অভিযুক্ত ২ তরুণকে পাকড়াও করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার (৯ সেপ্টেম্বর ) তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশি রিমান্ডে নিয়ে জেরা করে এই ঘৃণ্য অপরাধের নেপথ্য অন্য কেউ জড়িত রয়েছে কি না, বা এই চক্রের সঙ্গে আর কারা হাত মিলিয়ে ছিল, তা খতিয়ে দেখবে তদন্তকারী অফিসাররা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa