- - -

শিবচরে ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা ছাত্র নিহত

Print News

শিবচরে ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা ছাত্র নিহত

 

মাদারীপুরে শিবচরে ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০ টার দিকে মাদ্রাসা ছাত্র মাহবুব হাসান (১২) তার বন্ধুদের সাথে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ৫ নং ব্রীজ সংলগ্ন এলাকায় পদ্মা স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর দিয়ে পার হচ্ছিলো। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাহাবুব শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa