- - -

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ

img 20261022 wa0104
Print News

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ

 

টেকনাফের শাহপরী দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার রাত ১১টার দিকে দ্বীপের নাজিরপাড়া-সংলগ্ন নদী এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে ভাসমান একটি বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa