- - -

শারদীয় দুর্গা উৎসবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের সাংস্কৃতিক পরিবেশনা

Print News

শারদীয় দুর্গা উৎসবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের সাংস্কৃতিক পরিবেশনা

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর এর আয়োজনে গতকাল ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল শ্রী শ্রী মা চন্ড্রী মন্দিরে শারদীয় দুর্গা উৎসব উদযাপন অনুষ্ঠানের মহা ষষ্ঠীতে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য পরিচারক মোহাম্মদ হোসেন মধুর গ্রন্থনা ও পরিচালনায় নৃত্য ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। নৃত্যনাট্য ও নৃত্যানুষ্ঠানে অংশ নেন নৃত্যশিল্পী প্রীতি বড়ুয়া, প্রান্তি বড়ুয়া, জমা মনি দেবী, জৈয়িতা কর, আদ্রিতা চৌধুরী রাইতা, আদ্রিজা বড়ুয়া, স্বর্ণনালী বড়ুয়া, অর্পামিত্র, ঐশি বড়ুয়া প্রমূখ।
নৃত্যানুষ্ঠান পূর্বে শ্রী শ্রী মা চন্ড্রী মন্দিরের পক্ষ থেকে শিল্পীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য স.ম. জিয়াউর রহমান, চট্টল ইয়ূথ কথারের মহাসচিব অরুণ চন্দ্র বণিক, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি রতন বড়ুয়া। এসময় সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবন্দরা বলেন মা দুর্গতিনাশিনী জগদজননী দুর্গার আগমনে সম্প্রীতির বাংলাদেশ আনন্দ উৎসবে মেতে উঠেছে বাঙালী। এই আনন্দ যাত্রায় সাংস্কৃতিক পরিবেশনা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa