- - -

লায়ন মোহাম্মদ ইমরান সীতাকুণ্ডবাসীর দোয়া ও সেবা করার সুযোগ চায়

Print News

লায়ন মোহাম্মদ ইমরান সীতাকুণ্ডবাসীর দোয়া ও সেবা করার সুযোগ চায়

মো. কামাল উদ্দিন

 

সীতাকুণ্ড শিল্প এলাকাকে চাঁদাবাজমুক্ত ও একটি আধুনিক মানের সীতাকুণ্ড রুপান্তরের স্বপ্ন নিয়ে, সীতাকুণ্ডের কৃতি সন্তান লায়ন মোহাম্মদ ইমরান চট্টগ্রাম- – ৪ আসন সীতাকুণ্ড থেকে এমপি নির্বাচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন। কিন্ত দলীয় সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মতে দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি মার্কা নিয়ে আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সাংসদ নির্বাচনে নৌকার প্রার্থী এস এম আল মামুনের সাথে প্রতিদ্বন্ধিতা করছেন। লায়ন মোহাম্মদ ইমরান সীতাকুণ্ড আসন থেকে প্রার্থী হওয়ার আগে থেকে তিনি দীর্ঘ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে সর্বজনের কাছেই অতিব পরিচিত। লায়ন মোহাম্মদ ইমরান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য পদে দায়িত্ব নিয়ে চট্টগ্রামে সাংগঠনিকভাবে রাজনীতির মাঠে নিয়মিত কাজ করে আসছেন। তিনি একজন সুপ্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তিনি নিজেও সফল ব্যবসায়ী।রাজনীতির বাইরে প্রতিনিয়ত সামাজিক সংগঠনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি, অসহায় গরীব দুঃখী মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকেন। নিজের পবিত্র ব্যবসার মাধ্যমে আয়কৃত অথবা পারিবারিক সম্পদের আয় হতে একটি অংশ বিভিন্ন সামাজিক ও মানবিক এবং ধর্মীয় কাজে ব্যয় করে আসছেন। তিনি গোপনীয় ভাবে প্রতিনিয়ত দান করে থাকেন। তিনি তাঁর সভাবগত ভাবে প্রচার বিমুখ। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠনের যেকোনো প্রোগ্রামে প্রচুর পরিমাণ টাকা খরচ করেন। তিনি আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের প্রতিটি ভালো কাজের পাশে থাকেন। নেতা কর্মীদের সুখে দুঃখের নিয়মিতভাবে দেখভাল করেন। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন সাংগঠনিক কর্মসুচিতে খরচের বিষয়ে সবসময় এগিয়ে থাকেন। সীতাকুণ্ডে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক ও মালিকদের যেকোনো সমস্যা হলে তিনি স্ব শরীরই উপস্থিত হয়ে সমস্যা সমাধান করার শত শত দৃষ্টান্ত রয়েছে। তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়েই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়েছেন। তিনি গরীব দুঃখী মানুষের জন্য বছরে কয়েকটি মেজবানী দিয়ে থাকেন। প্রতি রমজান মাসে গরীব দুঃখী মানুষের জন্য ইফতার ও সেহরি বিতরণের আয়োজন করে থাকেন। তাঁর মনোবাসনা হলো সীতাকুণ্ড আসন থেকে এমপি নির্বাচিত হতে পারলে তিনি সীতাকুণ্ডবাসীকে বসবাসের উপযোগী একটি সীতাকুণ্ড উপহার দেবেন। বাংলাদেশের অন্যতম এবং একমাত্র শিপইয়ার্ড জোন হচ্ছে সীতাকুণ্ড। সেই সাগরের তীরে শিপইয়ার্ডের পরিবেশ দূষণের হাত থেকে সীতাকুণ্ডবাসীকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সীতাকুণ্ডের যেসব এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়নি তিনি তা উন্নয়নে ভুমিকা পালন করবেন। শিল্প কারখানার উদ্যোক্তাদেরকে নিয়ে, বায়ুদূষণসহ বিষাক্ত বর্জ্য যেন মানুষের ক্ষতির কারণ না হয়, তা বিশেষজ্ঞ টিম নিয়ে দুষণ মুক্ত করার পাশাপাশি শিল্প কারখানায় সীতাকুণ্ড এলাকার বেকার যুবকদেরকে চাকরি ব্যবস্হাসহ অসংখ্য পরিকল্পনা হাতে নিয়েছেন। লায়ন মোহাম্মদ ইমরান সীতাকুণ্ড শিল্প এলাকাকে চাঁদাবাজমুক্ত করার পাশাপাশি বিনিয়োগ করার জন্য শিল্প কারখানার মালিকদেরকে উৎসাহিত করবেন। লায়ন মোহাম্মদ ইমরানকে সীতাকুণ্ডের আপামর জনসাধারণ নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। তিনি যখন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন শিল্প কারখানা মালিকরা মনে প্রাণে দোয়া ও সমর্থন দিয়ে উৎসাহিত করেছেন। তিনি যখন আওয়ামী লীগের মনোনয়ন পান নি, তখন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছিলেন। সেই সময়ে সাধারণ মানুষের আকুতি ও শিল্প কারখানার মালিকরা একপর্যায়ে বাধ্য করার মতোই নির্বাচন করার জন্য অনুরোধ জানিয়েছেন। যার কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছেন। সীতাকুণ্ডে লায়ন মোহাম্মদ ইমরানের মতো একজন জনদরদি ও অমায়িক মানুষের খুবই প্রয়োজন। লায়ন মোহাম্মদ ইমরান এর আগে রাজনীতি করলেও কিন্ত কোনো ধরণের নির্বাচিত পদে অধিষ্ঠিত ছিলোনা, এখন যারা নির্বাচন করছেন তারা কিন্তু আগে নির্বাচিত পদে অধিষ্ঠিত ছিলেন।তাদের আচার আচরণ, ক্ষমতার দাপটসহ সাধারণ মানুষের পাশে কতটুকু ছিলেন তা সীতাকুণ্ডের আপামর জনসাধারণ ভালোমতো জানেন। তাদের চিন্তা চেতনার সাথে লায়ন মোহাম্মদ ইমরানের চিন্তা চেতনার অনেক দূরত্ব থাকবে। লায়ন মোহাম্মদ ইমরান সীতাকুণ্ডের এমপি নির্বাচিত হতে চাচ্ছেন মানুষকে হয়রানিমুক্ত করে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য নয়।
সীতাকুণ্ডের আপামর জনসাধারণ মনপ্রাণ দিয়ে লায়ন মোহাম্মদ ইমরানকে নির্বাচিত করতে চায়। যদি মাননীয় প্রধানমন্ত্রী’র ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা মতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তাহলে লায়ন মোহাম্মদ ইমরান প্রচুর পরিমাণ ভোটে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাই তিনি আশংকা করছেন কোনো ধরণের যদি অনিয়ম হয় তাহলে জোর করে তাঁকে পরাজিত করতে পারেন। লায়ন মোহাম্মদ ইমরান এর জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। তাঁর জনপ্রিয়তা দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়ার পায়তারা চালিয়ে আসছেন বলে লায়ন মোহাম্মদ ইমরান প্রকাশ করেন। তিনি যখন গণসংযোগ করতে যান তখন গণসংযোগটি গুণ জমায়েত পরিণলত হচ্ছে। সব কিছু বিবেচনা করে তিনি বলেন সব কিছুর মালিক হলেন একমাত্র মহান আল্লাহ, তিনি যদি আমাকে ক্ষমতা দিতে চান তাহলে কোনো অপশক্তি বাঁধা হয়ে কিছু করতে পারবেন না। তাই তিনি আল্লাহ ও আপামর জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাবেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানান যেন নির্বাচনটি নিরপেক্ষ ও প্রভাবমুক্ত সুষ্ঠু অংশগ্রহণমূলক যেন নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনি পরিশেষে সীতাকুণ্ডের আপামর জনসাধারণকে কাঙ্ক্ষিত নির্বাচনের সেন্টারে এসে তাঁর স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অন্য দিকে বিএনপিসহ কিছু সংখ্যক রাজনৈতিক দলের নির্বাচন বিরোধী আন্দোলনের ভয় দেখিয়ে নির্বাচন যেন বন্ধ না হয় তাতে নজর রাখতে সচেতন মানুষের প্রতি অনুরোধ ও আহবান জানান।

লেখক : সাংবাদিক, গবেষক, সাহিত্যিক, কলামিস্ট, টেলিভিশন উপস্থাপক ও মহাসচিব – চট্টগ্রাম নাগরিক ফোরাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa