
লামায় বকেয়া টাকা চাওয়ায় পোলট্রি ব্যবসায়ী নারী মর্জিনার ঘরে হামলা, ৩ লাখ টাকা লুট ও শ্লীলতাহানির অভিযোগ
বান্দরবান জেলার লামা উপজেলায় পোলট্রি মুরগির বকেয়া টাকা চাওয়ায় এক নারী ব্যবসায়ী মর্জিনা আক্তার ও তাঁর পরিবারের ওপর বর্বরোচিত হা’মলা, মা’রধর, ঘর ভাঙ’চুর এবং ৩ লাখ টাকা লু’টের অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা পরিবারের নারীদের শ্লীলতাহানি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে লামা পৌরসভার কলিঙ্গা বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মর্জিনা আক্তার বাদী হয়ে গত ১ নভেম্বর লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটির সদস্যরা।
রোববার (০৮ নভেম্বর ২০২৬) দুপুরে লামা বাজারস্থ আরামবাগ হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী নারী মর্জিনা আক্তার (২৮)।
লিখিত বক্তব্যে মর্জিনা আক্তার জানান, তিনি ও লামা বাজারের ব্যবসায়ী সিদ্দিকুল আলম ডন যৌথভাবে একটি পোলট্রি মুরগির ফার্ম পরিচালনা করে আসছেন। ফার্মের মুরগির বকেয়া টাকা পরিশোধের জন্য ১নং বিবাদী মোড় করিমের (৩২) নিকট দাবি করলে তিনি টালবাহানা শুরু করেন।
এরই জেরে গত ৩১ অক্টোবর রাত ৭টার দিকে লামা পৌরসভার কলিঙ্গা বিল এলাকায় সাইদুলের দোকানের সামনে মর্জিনা আক্তার পাওনা টাকা চান। এ সময় মো: করিম অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মর্জিনার স্বামী প্রতিবাদ করলে তাঁকে জুতাপেটা ও অপমান করা হয়।
পরবর্তীতে ওই দিন রাত সোয়া আটটার দিকে মো: করিম, মাইনুদ্দিন, মো: কাদের, কানা মোল্লা, মো: গনি, রাবেয়া প্রকাশ- কালী, রূপজানসহ অজ্ঞাতনামা ১০/১২ জন দলবদ্ধ হয়ে লাঠিসোটা, লোহার রড ও গাছের বাটাম নিয়ে মর্জিনার বসতবাড়িতে হা’মলা চালায়।
হা’মলাকারীরা ঘরে প্রবেশ করে মর্জিনার বড় বোন মোমেনা বেগম (৩৫) ও ছোট বোন রোকসানা আক্তারকে (২৩) এলোপাথাড়ি পি’টিয়ে মা’রাত্মক জ’খম করে। এ সময় ঘরে থাকা মুরগি বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা এবং বড় বোনের নিকট থেকে হাওলাদ নেওয়া ৭০ হাজার টাকাসহ মোট ৩ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। হা’মলাকারীরা ঘরের আসবাবপত্র ভা’ঙচুর করে এবং নারীদের মাথার চুল ও কাপড় টেনে শ্লী’লতাহানি করে। যাওয়ার সময় তারা পরিবারের সদস্যদের মেরে লাশ গু’ম করার হু’মকি দিয়ে যায়। এমনকি ওই দিন রাত ৩টার দিকে তারা পুনরায় ঘর ভা’ঙচুরের চেষ্টা চালায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই বোনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
সংবাদ সম্মেলনে মর্জিনা আক্তার আরও বলেন, “ঘটনার পর থানায় অভিযোগ করায় আসামিরা মামলা তুলে নিতে আমাদের প্রতিনিয়ত প্রাণনাশের হু’মকি দিয়ে যাচ্ছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছি।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের উচ্চমহলের দৃষ্টি আকর্ষণ করে এই বর্বরোচিত হা’মলার সাথে জড়িত প্রধান আসামিসহ সকলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি জানান। একই সাথে তাঁর পরিবার যেন স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন করতে পারে, সে বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ জানায়, আমরা সকল আইনগত সহায়তা করতে প্রস্তুত আছি। অভিযোগের আলোকে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে
![]()









