- - -

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

img 20261109 wa0338
Print News

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

তিনি আজ সোমবার নগরীর কেডিএ এভিনিউ’র তেতুলতলা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন। পূবালী ব্যাংক পিএলসি-খুলনা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা এ কর্মসূচির আয়োজন করে। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ব্যাংকের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে নানা প্রাজাতির বৃক্ষরোপণ করা হবে। প্রশাসক ফিতা কেটে এবং একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

শহরের কোথাও প্রকাশ্যে বর্জ্য না রাখার বিষয়ে প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, ইতোমধ্যে নিরালার উম্মুক্ত ডাম্পিং স্টেশন সরিয়ে নেয়া হয়েছে। একইসাথে পিটিআই মোড় ও নতুন বাজারে বিদ্যমান উম্মুক্ত ডাম্পিং স্টেশন এমনভাবে আধুনিকায়ন করা হচ্ছে যাতে দুর্গন্ধ না ছড়ায়, পরিবেশ দূষণ না হয়। পাশাপাশি অবৈধ স্থাপনা অপসারণ করা স্থানসমূহে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, সড়কসমূহের মিড আইল্যান্ড, সড়ক মার্কিং এবং ওয়ালসমূহে গ্রাফিতি অংকন সর্বমহলে প্রশংসিত হয়েছে। কেসিসি’র এ উদ্যোগে বিভিন প্রতিষ্ঠানসমূহ এগিয়ে আসায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং নগরীর বিদ্যমান মনোরম পরিবেশ সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, পূবালী ব্যাংক পিএলসি-খুলনা আঞ্চলিক কার্যালয়ের আরআরএম ও সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, ইসলামিক ব্যাংকিং শাখার এজিএম মোঃ তানভীর আহমেদ, অপারেশন ম্যানেজার মোঃ সেলিম শেখ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa