
লক্ষীপুরের পয়লাপুলে ভুয়ো চিকিৎসক গ্রেফতার
আসামের কাছাড় জেলায় আবার ও এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছেন পুলিশ বাহিনী। বুধবার (৫ নভেম্বর ) রাতে লক্ষীপুর থানা এলাকার পয়লাপুল থেকে গ্রেফতার করা হয়েছে ভুয়ো চিকিৎসককে। বিশেষ সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে লক্ষীপুর পুলিশ শেখর আচার্য নামে ভুয়ো চিকিৎসককে তার পয়লাপুলের বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৪৪৫/ ২০২৫ নম্বরে এক এক মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর ) তাকে লক্ষীপুর আদালতে হাজির করা হলে আদালতের নিদের্শে জেল হাজতে পাঠানো হয়। তার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু সামগ্রী ও নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। তিনি কয়েক বছর থেকে লক্ষীপুরের পয়লাপুলে চিকিৎসক হিসেবে রোগী দেখে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে তিনি চিকিৎসক হিসেবে পরিচিত হলেও বৈধ সার্টিফিকেট না থাকায় বুধবার (৫ নভেম্বর ) রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছেন।
![]()









