
রায়পুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নরসিংদী রায়পুরা উপজেলায় শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় রায়পুরা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী,রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান,পৌরসভার মেয়র জামাল মোল্লা, রায়পুরা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কান্তি সাহা,সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, রায়পুরা পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও ৬৪টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রায়পুরা উপজেলায় এ বছর ৬৪ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।
![]()









