- - -

রায়পুরাতে “মুজিব একটি জাতির রূপকার” সিনেমার উদ্বোধন করলেন রিয়াদ আহমেদ সরকার

Print News

রায়পুরাতে “মুজিব একটি জাতির রূপকার” সিনেমার উদ্বোধন করলেন রিয়াদ আহমেদ সরকার

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক’ মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নরসিংদী -৫ (রায়পুরা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকার।

সিনেমাটি (শুক্রবার ১৩ অক্টোবর) সারাদেশে ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১২ টায় নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ ছন্দা সিনেমা হলে রিযাদ আহমেদ সরকার এর পৃষ্ঠপোষকতায় তিনটি শো বিনাটিকেট প্রদর্শন এবং এর মাধ্যমে রায়পুরাতে “মুজিব”একটি জাতির রূপকার” সিনেমার উদ্বোধন করা হয়।

এসময় সাথে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, নরসিংদী জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ ও সাবেক মরজাল ইউপি চেয়ারম্যান সানজিদা সুলতানা নাছিমা, উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ সহ, আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ, যুবলীগ,শ্রমিক লীগ, তাঁতী লীগ,কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা

সিনেমা হল থেকে বের হয়ে রিয়াদ আহমেদ সরকার তার প্রতিক্রিয়ায় বলেন, প্রথমে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছবির নির্মাতা শ্যাম বেনেগাল এবং অভিনেতা সহ সকল কুশিলবদের। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সঠিক চিত্রটি তুলে ধরেছেন। এ ছবির মধ্যদিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মাতৃভাষা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa