- - -

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

Print News

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

 

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ মো. মমিন শেখ (৪১) নামে একজন ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মো. মমিন শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মমিন শেখ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মো. কিয়ামুদ্দিন শেখের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বলেন, মো. মমিন শেখ কে তার নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। তার নিকট থেকে লোহা ও কাঠের তৈরী একটি এয়ারগান, একটি লোহার তৈরী দেশীয় একনলা পাইপ গান, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।সে পেশাদার অস্ত্র ব্যবসায়ী।

তিনি আরও বলেন, আজ সোমবার (২১ অক্টোবর) গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তাকে পুলিশী জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa