- - -

রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো তিন অবৈধ ইটভাটা, অভিযান চালিয়ে যাওয়ার দাবি

1794745461 fe5df232cafa4c4e0f1a0294418e5660
Print News

রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো তিন অবৈধ ইটভাটা, অভিযান চালিয়ে যাওয়ার দাবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনিসহ কিলন (ইট পোড়ানোর চুল্লি) ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

গত ১৫ নভেম্বর রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার মোহাম্মদপুর এলাকার মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকসের (বিএনবি-২ ও বিএনবি-৩) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটারই চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

এদিকে রাঙ্গুনিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করায় বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি চট্টগ্রাম জেলার ইটভাটার রাজধানীখ্যাত ইসলামপুরে অভিযান পরিচালনা করার জন্য, কিন্তু সেখানে অভিযান পরিচালনা না করে লোক দেখানো অভিযান পরিচালনা করে হাস্যকর বা নাটকীয় অভিযান পরিচালনা করেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে ইটভাটার রাজধানী ইসলামপুরে অভিযান পরিচালনা করে পরিবেশ ও প্রকৃতিকে বাঁচানোর দাবি জানান। তিনি হুশিয়ার করে বলেন, ইসলামপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা না করলে আমরা ধরে নেবো, অবৈধ ইটভাটা মালিকদের পরিবেশ অধিদপ্তরের সাথে আঁতাত রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa