- - -

রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Print News

রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সর্ত্তারকুল দায়রা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:), ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) এর চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদে সর্ত্তারকুল দায়রা শাখার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আল্ আযহারী। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী। উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী। তকরির করেন মাওলানা বাহাউদ্দীন ওমর, মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী। সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য প্রফেসর আবু তাহের, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, আনিসউল খান বাবর, মামুন মিয়া, আলী মাষ্টার, আক্কাস উদ্দিন মানিক, নাজিমুদ্দিন কালু, মোহাম্মদ জয়নাল আবেদীন,কাজী আসলাম,খোরশেদুল আলম, ওসমান গণী মুরাদ,আবু সৈয়দ, নাছির উদ্দিন, মাওলানা সাজ্জাদ হোসেন প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa